দুশ্চিন্তা কেন হয়? জানুন প্রতিকারের উপায়
দুশ্চিন্তা আমাদের জীবনেরই অংশ। প্রতিদিনের ব্যস্ত জীবনে নানা কারণে আমরা দুশ্চিন্তা করে থাকি। তবে একদিক দিয়ে এটি ভালোও বটে। কারণ আপনাকে যেকোনো বিপদ সম্পর্কে সতর্ক করে এবং মানসিক ভাবে প্রস্তুত রাখে।
ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।
লাইফস্টাইল ডেস্ক
৩ মিনিটে পড়ুন
কিন্তু দুশ্চিন্তা যখন বার বার হয় কিংবা বেশি মাত্রায় হয় তখন আর সাধারণ দুশ্চিন্তাগুলোর মতো থাকে না। তবে দুশ্চিন্তা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করলে দেখা দেবে সমস্যা। এক্ষেত্রে দুশ্চিন্তা একটি মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে। দেখা দিতে পারে মানসিক অবস্থার অবনতি। তখন দরকার হয় প্রতিকারের। এ ছাড়া দুশ্চিন্তা জীবনে গভীর প্রভাব ফেলতে পারে।
দুশ্চিন্তার কারণ
বিশেষজ্ঞরা বলছেন, দুশ্চিন্তাকে এখন একটি রোগ হিসেবেই বিবেচনা করা উচিত। এক্ষেত্রে দুশ্চিন্তার পেছনে থাকতে পারে অনেক কারণ-
আর্থিক সমস্যা: আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন থাকে টাকার। তবে বিভিন্ন কারণে জীবনে আসতে পারে আর্থিক সমস্যা। সেক্ষেত্রে দেখা দেয় দুশ্চিন্তা।
ডিভোর্স বা ব্রেকআপ: সম্পর্ক ভেঙে গেলেও দেখা দিতে পারে মানসিক সমস্যা।
কাজের চাপ: এখনকার দিনে চাকরির চাপ অনেকেই নিতে পারেন না। বিশেষত, বেসরকারি চাকরির ক্ষেত্রেই দেখা দেয় এই সমস্যা। এক্ষেত্রে কাজের চাপে জীবন পিষে যায়। সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করতে থাকেন মানুষ। কোথাও নেই বিরাম। তারপর অনেকের ক্ষেত্রে আবার কাজের সময় পেরিয়ে যাওয়ার পরও অফিসের কাজ করে যেতে হয়। কোনও সময় নেই ফুরসত। এমন জীবনযাপন অনেকের জীবনেই আনছে দুশ্চিন্তা।
চাকরির অনিশ্চয়তা: জীবনে নিশ্চিত বলে কিছুই নেই। তবে তাই বলে কি একদণ্ডও নিশ্চয়তা থাকবে না। বহু ক্ষেত্রেই চাকরি এই গেল, সেই গেল অবস্থা। এমন পরিস্থিতিতে দেখা দিচ্ছে সমস্যা।
পারিবারিক সমস্যা: পরিবারের মধ্যেই আমরা বড় হই। এবার কোনও কারণে সেই পরিবারে যদি সমস্যা দেখা দেয়, তবে ব্যক্তি জীবনেও জুড়ে যায় দুশ্চিন্তা।
আরও পড়ুন: ধূমপান ছাড়ার ৪ উপায়
কীভাবে বুঝবেন আপনি সমস্যায় আছেন?
আপনি দুশ্চিন্তায় থাকলে হঠাৎই আপনার হৃদপিণ্ডের গতি বাড়তে পারে, আপনার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যায়, ঘাম হতে পারে, নিজেকে আঘাতপ্রাপ্ত মনে হতে পারে, মাথায় ব্যথা হয়, দেহ কাঁপতে পারে, ভুলে যেতে পারেন, সবসময় মন খারাপ লাগতে পারে ইত্যাদি। আর এভাবে দীর্ঘদিন চলতে থাকলে মানুষ অবসাদে ভোগে। এ ছাড়াও ওজন বাড়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
এবার চলুন জেনে নেয়া যাক দুশ্চিন্তা কমানোর ৫ উপায়
নিয়মিত ব্যায়াম করুন। এটি কেবল শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। ২০১৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, দুশ্চিন্তা দূর করতে শারীরিক ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ রয়েছে, নিজের পছন্দ অনুযায়ী করতে পারেন। এর খুব সহজেই দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারবেন।
আরও পড়ুন: ১১ মিনিটের ব্রিস্ক ওয়াক মৃত্যুর হার কমায়
অ্যালকোহল থেকে দূরে থাকুন
অ্যালকোহল সাময়িকভাবে আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারে। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। বরং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি পরবর্তীতে দুশ্চিন্তার মাত্রাকে আরও বাড়িয়ে দেয় এবং আপনাকে আসক্ত করে ফেলে। তাই এটি থেকে দূরে থাকতে হবে।
ধূমপান ছেড়ে দেয়ার চেষ্টা করুন
অ্যালকোহলের মতো ধূমপানও সাময়িকভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তাই ধূমপায়ীরা দুশ্চিন্তায় পড়লেই এটির আশ্রয় নেই। কিন্তু এটিও কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। গবেষণায় দেখা গেছে, এটি পরবর্তীতে দুশ্চিন্তাজনিত সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। স্বাস্থ্যের জন্যও ভালো নয়।
ক্যাফেইন সীমিতভাবে গ্রহণ করুন
ক্যাফেইন কোনো স্থায়ী সমাধান নয়। গবেষণায় দেখা গেছে, এটি পরবর্তীতে নার্ভাসনেস এবং দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্যানিক অ্যাটাকের কারণও হতে পারে। তাই ক্যাফেইন সীমিত মাত্রায় গ্রহণ করাই ভালো।
আরও পড়ুন: চা-কফির আসক্তি কমানোর উপায়
রাতে ভালোভাবে ঘুমান
ঘুম মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো উচিত। রাতে ভালো ঘুম হলে এটি আপনাকে দিনে সতেজ রাখে এবং দুশ্চিন্তা থেকেও মুক্তি দেয়।
কী ভাবে করবেন সমস্যার সমাধান?
নিজের বাড়ির লোকের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। তারা পাশে থাকলেই আপনি ভালো থাকবেন।
নিজেকে সময় দিন। নিজের সঙ্গে কথা বলুন।
সকাল সকাল এক্সারসাইজ করুন।
ভালো খাদ্যাভ্যাস শুরু করুন।
নিজের ভালোলাগার কাজগুলি করুন।
বন্ধুদের সঙ্গে কথা বলুন।
ঈষদুষ্ণ জলে স্নান করুন।
মাথা ম্যাসজ করুন।
করতে হবে মাইন্ডফুলনেস বা প্রাণায়াম।
